শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পাহাড়ের উন্নয়নে সরকার মনোযোগী: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিতে খুশি নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জের উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেয়। তিন দিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন আরও বিকশিত হবে মনে করছেন আয়োজকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ