বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আরও ১৫শ'র বেশি রোহিঙ্গাকে নেয়া হচ্ছে ভাষানচরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় দফায় ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে আরও ১ হাজার ৫শ'র বেশি রোহিঙ্গাকে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে নেয়া হচ্ছে। র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩০টি বাসে করে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গারা।

এবারের দলটিতে ১ হাজার ৫শ'র বেশি রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে। সেখান থেকে মঙ্গলবার ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন রোহিঙ্গারা। সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ এর বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে। নৌবাহিনীর জাহাজে করে আগামীকাল তারা চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দ্যেশে যাত্রা করবে।

এর আগে, গেল ৪ঠা ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে ১ হাজার ৬শ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে।

তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে তাদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ