শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সাইকেল লেন রক্ষায় ডিএনসিসির অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সে সময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয়েছে প্রায় শতাধিক ভাসমান দোকান।

অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

-এএ