সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাগেরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও সমমানের ৩০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৭টি ইউনিয়নের ৮০ জন প্রশিক্ষিত দুস্থ নারীকে সেলাই মেশিন ও সহস্রাধিক মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়।

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাফফারা তাসনীন, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি তানজীল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ