শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক কাজল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় যান তিনি।

শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এতথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়।

সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল। এরপর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ