শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন ফেসবুক পেজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন করে একটি অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ পেজটি আমিরে হেফাজতের রুমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে দুই লাখ ৫৭ হাজার ৪৬১ লাইকের একটি পেজ রয়েছে। এই পেজটি সদ্য প্রয়াত হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর প্রেসসচিব মাওলানা মুনির আহমদের নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহৎ পেজটি কেন হেফাজতের অফিসিয়াল পেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে না এবিষয়ে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী জানান, তাকে (মাওলানা মুনির আহমদ) অনেকবার পেজ হস্তান্তর করার অনুরোধ করা হলেও তিনি হস্তান্তর না করায় আমরা নতুন পেজ চালু করেছি।

এদিকে ফেসবুকের মাধ্যমে হেফাজতের কার্যক্রম প্রচার করা হবে জেনে উচ্ছাস প্রকাশ করে আল্লামা বাবুনগরী বলেন, তথ্য সন্ত্রাসের এই যুগে বিশ্ববাসীর কাছে হক কথা তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। আমি এই কাজকে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। এই পেজের মাধ্যমে আপনারা সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরবেন।

মিডিয়ার এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সঠিক ইসলাম এবং ইসলামের সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। আগামীর বিশ্ব হবে ইসলামী বিশ্ব। মানুষ হবে ঈমানের আলোয় আলোকিত।

গতকাল হেফাজত আমীরের কার্যালয়ে হেফাজতের নতুন ফেসবুক পেজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নতুন ফেসবুক পেজের লিঙ্ক: https://bit.ly/37FhUlP

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহ প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সায়েম উল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ফয়সাল, হেফাজতের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, হেফাজত নেতা মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ