শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ১২০ তম বার্ষিক দীনি মাহফিল আগামী ১লা জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, মাহফিলকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে। সামিয়ানা টানানোর জন্য মাঠে খুঁটি গাড়ার কাজ চলছে। প্রতি বছরের ন্যায় এ বছরও উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের প্রথম বর্ষের ছাত্ররা কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।

এদিকে কাজের অগ্রগতি দেখতে আজ মঙ্গলবার সকালে মাঠ পরিদর্শন করেছেন, জামিয়ার শিক্ষাপরিচালক, শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।No description available.

গত ১৫ ডিসেম্বর থেকে হাটহাজারী মাদরাসা ছুটি চলছে। বর্তমানে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মাহফিলের কাজে দেশের বিভিন্ন প্রান্তে নিরলস কাজ করে যাচ্ছেন।

হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিলের অন্যতম আকর্ষণ হলো, প্রতি বছরের ন্যায় এবারও জামিয়ার দাওরায়ে হাদীস ফারেগ দুই হাজারের অধিক ছাত্রকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ