সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৯ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২৯ জন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসন্ন এ নির্বাচনে যেসব পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেগুলো হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় মাওলানা আবু জাহের ও তারাব পৌরসভায় মুহাম্মদ আবু সাঈদ, জামালপুর পৌরসভায় মুফতী মোস্তফা কামাল, নীলফামারী জেলার সৈয়দপুরে হাফেজ নূরুল হুদা, ফেনীর দাগনভূঁইয়ায় মু. আলাউদ্দিন, দিনাজপুর সদরে মুহাম্মদ হাবিবুর রহমান, রংপুরের বীরগঞ্জ হাফেজ মাওলানা শাহ আলম, নওগাঁ জেলার নাজিরপুরে নাজিবুদ্দিন চৌধুরী ওনওগাঁ সদরে আতিকুর রহমান, পাবনার ঈশ্বরগঞ্জ মুহাম্মদ মাসুম, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড নাসির উদ্দিন ও শৈলকুপা মু. ওসমান গণি, সিরাজগঞ্জের তাড়াইশ পৌরসভায় মুহাম্মদ আলতাফ হোসেন।

উল্লেখ্য, প্রথম ধাপে ১০টি পৌরসভায় মনোনয়ন দাখিল করে যা আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগ থেকেই কথা বলে আসছে।

এই নতজানু নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ৪২জন বিশিষ্ট নাগরিক যে বক্তব্য দিয়েছেন এটা শুধু তাদেরই বক্তব্য নয়, বরং এ বক্তব্য দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের। বিশিষ্ট নাগরিকগণ জনগণের অন্তরের কথাই বলেছেন। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন পর হলেও দেশের সিভিল সোসাইটির বোধোদয় হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায়।

নেতৃদ্বয় বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে অতিতে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। সংবিধানের শপথ নিয়ে তারা সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ