সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

‘মুসলমানদের জন্য আরবি ভাষা জানা ও বুঝা অত্যন্ত জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরবি ভাষা দিবস ২০২০ উপলেক্ষ্য আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশের আয়োজনে ও মাদরাসাতুল মা’আরিফ ঢাকার পরিচালনায় আরবি হস্তলিপি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মুসলমানদের জন্য আরবি ভাষা জানা ও বুঝা অত্যন্ত জরুরি।

আজ (১৮ ডিসেম্বর) শুক্রবার বিকাল তিনটায় ঢাকার মাতুয়াইলস্থ আলনূর এডুকেশন কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলনুর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ দ্বীনিয়াত প্রধান মুফতি সালমান আহমাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের লেকচারার ও আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ-এর উপদেষ্টা মাওলানা শরাফাতুল্লাহ নদভী।

প্রধান আলোচক হিসেবে কাতার থেকে লাইভে বক্তব্য রাখেন কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম-খতীব ও আল নূর কালচারাল সেন্টার কাতার-এর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল ইরশাদ যাত্রাবাড়ী বড় মাদরাসার প্রধান মুশরিফ মাওলানা আবু নোমান আল মাদানি, মাদরাসাতুল মা’আরেফ ঢাকার পরিচালক ও আলনুর কালচারাল সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকী, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী, জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসার শিক্ষক ও আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, আল নূর কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক আহমদ, মাদরাসাতুল মা’আরেফ ঢাকার শিক্ষা সচিব মাওলানা মাসুম বিল্লাহ মা’আরেফী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শরাফাতুল্লাহ নদভী বলেন, মুসলমানদের জন্য আরবি ভাষা জানা ও বুঝা অত্যন্ত জরুরি। কারণ, আরবি ভাষা কুরআনের ভাষা, জান্নাতের ভাষা, রাসূল সা.-এর ভাষা। নবীজী এই ভাষার জন্য গর্ব করেছেন। আন্তর্জাতিক আরবি ভাষা দিবসে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের আরবি হস্তলিপির আয়োজন যুগোপযোগী উদ্যোগ। আশা করি, আল নূর সেন্টার ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে এবং সারা দেশে আরবি ভাষার ব্যাপ্তি ছড়িয়ে দেবে।

কাতার থেকে লাইভে মুখ্য আলোচক মাওলানা ইউসুফ নূর বলেন, আল নূর কালচারাল সেন্টার শুরু থেকে সমাজসেবা, সাংস্কৃতিক, শিক্ষা ও গবেষনাধর্মী কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আরবি হস্তলিপি প্রতিযোগিতা সেই কাজের একটি অংশ। গত বছরও আমরা এই আয়োজন করেছিলাম। এর ধারাবাহিতায় বছরও আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন মাদরাসার শিার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদেরকে উৎসাহ যুগিয়েছে। আগামীতে আরো ব্যাপক আকারে প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা থাকবে ইনশাল্লাহ।

অন্যান্য বক্তারা বলেন, আরবী ভাষা চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলনুর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আলনুর সেন্টারের সাফল্য কামনা করছি।

সভায় আরবি হস্তলিপি প্রতিযোগিতায় প্রথম থেকে দশম পর্যন্ত বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে শান্তনা পুরুস্কার প্রদান করা হয়। দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ