শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১১ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে বাগেরহাটের ডিসি মো. মামুনুর রশিদকে কক্সবাজারে এবং বরগুনার ডিসি মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জে বদলি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রামের ডিসি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরগুনা ডিসি, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইলের ডিসি, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ এন এম ফয়জুল হককে বাগেরহাটের ডিসি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব অঞ্জনা খান মজলিসকে চাঁদপুরের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুরের ডিসি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দারকে বরিশালের ডিসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরিজিকে বান্দরবানের ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের ডিসি করা হয়েছে।

এদিকে, চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, নারায়ণগঞ্জের ডিসি মো. জজিম উদ্দিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব, বরিশালের ডিসি এ এম অজিয়ার রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এবং নড়াইলের ডিসি আঞ্জুমান আরাকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এবং সুনামগঞ্জে ডিসি মোহাম্মদ আব্দুল আহাদকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ