শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হিংসা পরশ্রীকাতরতা ভুলে দেশ জনগণ ও ইসলামের কল্যাণে কাজ করুন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশ ও ইসলামের অকৃত্রিম বন্ধু ওলামায়ে কেরাম। তাদের গালি-গালাজ করে প্রকৃত সত্য ধাবিয়ে রাখা যাবে না। তিনি বলেন, স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা। তিনি হিংসা বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায়নি। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে। দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে। ৩০ লাখ মা- বোনের ইজ্জত বিসর্জন দিয়ে দেশ স্বাধীন হলেও মা-বোনরা আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী নির্যাতন, ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই কি ছিলো স্বাধীনতার চাওয়া পাওয়া।

শাসকগোষ্ঠীর সীমাহীন ব্যর্থতাকে ওলামায়ে কেরামের কাঁদে তুলে দিয়ে পার পেতে চাচ্ছে। আজকে দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ওলাময়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে। সরকার দলীয় লোকজন যেভাবে দেশের শীর্ষ ধর্মীয় নেতা, নায়েবে নবী ওলামায়ে কেরামকে নিয়ে গালি-গালাজ করছে এটা খুবই দুঃখজনক। তারা ধরাকে শরা জ্ঞান করছে।

মনে রাখতে হবে ক্ষমতা চিরদিনের জন্য নয়। বিশ্বের সকল পরাশক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা, মশার মাধ্যমে ধরাসায়ী করে দিয়েছেন। আল্লাহর ধরা বড়ই শক্ত। কাজেই বাঁচতে চাইলে ইসলামবিরোধী নেতাকর্মীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ