শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার রাত সাড়ে ৭ টা থেকে প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

আগামীকাল বুধবার গৌরবময় বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ