শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ইমরান খানের পদত্যাগ দাবিতে লাহোরে বিশাল সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের লাহোর শহরে দেশটির ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে করোনাভাইরাসের মহামারী উপেক্ষা করে গত রোববার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো বৃহৎ রাজনৈতিক দল রয়েছে এই জোটে। মুদ্রাস্ফীতি, দুর্বল অর্থনীতি, নাগরিক স্বাধীনতা হ্রাস এবং গণমাধ্যমের ওপর সেন্সরশিপের অভিযোগ তুলেছে এ জোট। নবগঠিত জোটটি বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এই সমস্ত সংকট তৈরি হয়েছে এবং এজন্য ইমরান খানকে পদত্যাগ করতে হবে।

তবে বিরোধী জোটের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, নওয়াজ শরীফ এবং আসিফ আলী জারদারিসহ মুসলিম লীগ এবং পিপিপি’র বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিরোধী জোট সরকারের বিরুদ্ধে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলেছে।

নওয়াজ শরীফ চিকিৎসার জন্য জামিন নিয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকালের সমাবেশে যোগ দেন। এ সময় তিনি পাকিস্তানের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তরুণদের জেগে ওঠার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ