শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল্লামা কাসেমীর মৃত্যুতে মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তার অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একটি বর্ণাঢ্য ইতিহাসের নাম। বাংলাদেশের ইসলামী আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। তার ইন্তেকালে যে ইসলামী জগতের যে ক্ষতি হয়ে গেল তা কখনো পুষিয়ে নেবার মত নয়।

আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমির।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ