শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল্লামা কাসেমীর মৃত্যুতে মাওলানা আবু মুসার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলেমেদীন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো- চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠিতা মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম ও শায়খুল হাদিস মাওলানা আবু মুসা।

এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালের জাতি ইসলাম, মুসলমান, জাতি, মানুষ ও আলেম-উলামার কল্যাণের নিবেদিতপ্রাণ একজন মুখলেস ও কর্মঠ আলেমেদ্বীনকে হারালো। তিনি আজীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। জাতির যেকোনো সংকটে তার অগ্রণী ভূমিকা ছিল উল্লেখ করার মতো।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ