সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

ধর্মান্ধ নয়, বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মান্ধ নয়, বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশে কোনো জঙ্গিবাদ নেই। সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমনের নামে নাটকীয়তা করছে। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে, বিএনপির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে যখন শ্রমিকরা বেকার হয়ে পড়ছে সেই সময়ে তাদের শ্রমের বিকল্প ব্যবস্থা না করে সরকার দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সেই সাথে কৃষকের উৎপাদিত আখ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি করছে তার কিছু অংশ কৃষি শিল্পে ব্যয় করলে তা বন্ধ করতে হবে না। দেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে, নেই বললেই চলে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতো দিন আছে ততো দিন কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ