শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাষ্ট্রদ্রোহের শামিল। যারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করবে, তাদের বিরুদ্ধে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ধৃষ্টতা যারাই দেখাবে তাদের চরম মূল্য দিতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই।

ওবায়দুল কাদের বলেন, ‘মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হলো উপাসনার জন্য। আর ভাস্কর্য হলো সম্মানের জন্য। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করছি সম্মান দেখাতে।’

ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারে আছি, আমাদের অনেক কিছু চিন্তা-ভাবনা করে চলতে হচ্ছে। মাথা গরম করে সবকিছুর সমাধান হয় না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করছি। অহেতুক মাঠ গরম করতে দেব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ