মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

ইরাকি কাঠমিস্ত্রির কাঠের তৈরি মোটরগাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।বেলায়েত হুসাইন।।

করোনার অবসরকে দারুণভাবে কাজে লাগিয়েছেন আব্দুল্লাহ আহমাদ (৪৫) নামের এক ইরাকি কাঠমিস্ত্রি। লকডাউনের দীর্ঘ ৬ মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক জেলার এই নাগরিক একটি অনিন্দ্য সুন্দর কাঠের মোটরগাড়ি নির্মাণ করেছেন। কিরকুকে তার ছোট্ট দোকানে বসেই বিরাট কাজটি সম্পাদন করেছেন তিনি। পরিবেশবান্ধব গাড়িটি তাতে আরোহিত ব্যক্তিকে একইসঙ্গে শীতের তীব্রতা ও প্রচন্ড রোদ থেকে সুরক্ষা দান করবে।

আব্দুল্লাহ আহমাদ আশা করছেন, তার তৈরি গাড়িটি জাতীয় ও আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসা অর্জন করবে। এই গাড়িটি ছাড়াও তিনি আরো একাধিক অভিনব বস্তু আবিস্কার করে স্থানীয়দের নিকট প্রশংসিত হয়েছেন। তিনি জানান, কয়েকজন যুবককে তার উদ্ভাবনীশিল্প শিক্ষা দিচ্ছেন। তারা ভবিষ্যতে আরো দারুণ কিছু উপহার দিবে বলে তিনি আশাবাদী।

ক্লাসিক ডিজাইনের গাড়িটি তৈরিতে সাধারণ গাড়ির যন্ত্রাংশই ব্যবহৃত হয়েছে। তবে এর উপরিভাগে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব বিশেষ ধরনের কাঠ। একইসঙ্গে গাড়িতে চারজন আরোহী আরোহন করতে পারবেন। দ্রুতগামী এই গাড়িতে শহরের বাইরেও যাওয়া যাবে। সূত্র: আল জাজিরা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ