শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১০ ডিসেম্বরের মধ্যে বসবে পদ্মা সেতুর শেষ স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মা সেতু। আর সেই শেষ স্প্যানটি চলতি মাসের (ডিসেম্বর) ১০ তারিখের মধ্যেই বসে যাবে-এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ খবর জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যানটি বসে যাবে আশা করছি। এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্বের কোনো বিদ্রোহীকেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, সে নির্বাচনে জয়ী বা পরাজিত যাই হোক না কেন এবার তাদের মনোনয়ন আমরা দেব না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ