শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জনগণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরীতে সরকারের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর সরকারের নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সভা-সমাবেশের উপর আরোপিত এ গণবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর ডিএমপি’র মাধ্যমে সরকারের এ নিষেধাজ্ঞা জনগণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। রাজনৈতিক দল, ধর্মীয় ও সমাজিক সংগঠনের সভা-সমাবেশের উপর ডিএমপি’র পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখিয়ে বিধি নিষেধ আরোপ করে জনগণের সভা-সমাবেেশর অধিকার ক্ষুন্ন করা হয়েছে।

জনগণের ন্যায় সঙ্গত অধিকার আদায়ে মিটিং-মিছিলের মৌলিক অধিকার কোনভাবেই সীমিত করা যাবে না। মূলত: সার্বিকভাবে ব্যর্থ বর্তমান সরকার জনরোষের ভয়ে ভীত বলেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর আরোপিত ডিএমপির নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। একইসাথে জনগণের সকল মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ