শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রাথমিকে প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ী হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ী করতে যাচ্ছে সরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কর্মস্থলের ঠিকানাসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপরাশেন) খালিদ আহম্মেদ গতকাল বুধবার এ তথ্য চেয়ে আদেশ জারি করেন।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়।

গতকাল বুধবার স্বাক্ষরিত আদেশে শিক্ষকের যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- নাম, পদবি ও কর্মস্থলের ঠিকানা। এ ছাড়া রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ এবং শিক্ষক পদে যোগদানের তারিখ, প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ, রাজস্ব খাতে স্থানান্তর অথবা জাতীয়করণের তারিখ জানাতে বলা হয়েছে।

পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন হয়েছে কি না- সেসব তথ্যও দিতে হবে। সেইসঙ্গে এসিআর অনুযায়ী চাকরি সন্তোষজনক কি না- সেটাও জানাতে বলা হয়। আদেশে বলা হয়, নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ