শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হাটহাজারীতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী,
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জীবন, কর্ম, অবদান শীর্ষক আলোচনা সভা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির এবং হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া হাটহাজারীর মাদার্শা ইউনিয়নের কৃতি সন্তানদের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

গতকাল ১লা ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারীর মাদর্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদার্শার তরুণ আলেমদের দ্বীনি ও সেবামূলক সংগঠন ইশায়াতে ইসলাম সংস্থার পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মাদার্শা মাদরাসার শিক্ষা পরিচালক, মাদার্শা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইয়াসিনের সভাপতিত্বে, ইশায়াতে ইসলাম সংস্থার সভাপতি হাফেজ মাও. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মাও. সাইফুল্লাহর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির, দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দারুল উলুম হাটহাজারীর উচ্চতর হাদিস বিভাগের অধ্যাপক, মাদার্শার কৃতি সন্তান আল্লামা ড. নুরুল আবছার আজহারী, দারুল উলুম হাটহাজারীর আরবি সাহিত্য বিভাগের প্রধান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও. হাফেজ আনোয়ার শাহ আজহারী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক, মাও. হাফেজ সায়েম উল্লাহ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাও. আবু তাহের ওসমানী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত দাঈ মাও. মাহমুদ হাসান গুনবি, মাদার্শা মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. আব্দুস সালাম, মাদার্শার কৃতি সন্তান মাও. আবু ইউসুফ প্রমুখ।

আলোচনা শেষে ইশায়াতে ইসলাম সংস্থার পক্ষে সংবর্ধিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার সভাপতি হাফেজ মাও. মহিউদ্দিন ও সেক্রেটারি মাও. সাইফুল্লাহ। সংবর্ধিত বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মাও. ইব্রাহিম, মাও. লোকমান, মাও. হাফেজ জমির উদ্দিন, মাও. হাফেজ শেখ খালেদ, মাও. ইসমাইল, মাও. হাবিব উল্লাহ, মাও.মুহাম্মদ তাহের মাও. হাফেজ সাখাওয়াত হোসেন চৌধুরী, মাও. আমির খছরু ও মাও. মুসলিম। সংবর্ধিত অতিথিবৃন্দকে হেফাজতে ইসলাম বাড়িঘোনা শাখা, জমশেদিয়া নূরানী একাডেমি ও মদিনাতুত তাহফিজ মাদরাসার পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ