শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় হজের অপেক্ষার সময় কমে ১৪ বছর গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা

ঢাকায় আতাতুর্কের এবং আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ও ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। সচিবালয়ে আজ বুধবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

মুস্তফা ওসমান তুরান বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবো। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছে তুরস্কের প্রতীক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এবং শিগগিরই এ ভাস্কর্য স্থাপন করা হবে। ইস্তাবুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কি না তা নিয়েও আমরা আলোচনা করেছি।’

ড. হাছান মাহমুদ বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি। এই মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয় আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি। সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ