মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ক্ষমতাধর দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্দেশ দেয়ার পরও পি কে হালদারের বিরুদ্ধে এখনো গ্রেপ্তারি পরওয়ানা জারি না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দুর্নীতিবাজ যত ক্ষমতাশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন আদালত।

আজ বুধবার দুপুরে পি কে হালদারের দুর্নীতি মামলার শুনানিতে এসব মন্তব্য করেন হাইকোর্ট।

গত ২৬ অক্টোবর কানাডায় পালিয়ে থাকা পি কে হালদারকে গ্রেপ্তারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। এর আগে শুনানিতে হাইকোর্ট বলেছেন, দেশটা কি মগের মুল্লুক, কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে!

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক তদন্ত সংস্থা ইন্টারপোটেল সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে দুদক সূত্রে জানা গেছে, পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। আত্মসাৎ করা অর্থের মধ্যে ৩ হাজার কোটি টাকা গত ১০ আগস্ট দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩৯টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৮৩ জনের ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেন হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে ২৫ অক্টোবর পি কে হালদার দেশে ফিরছেন বলে জানা যায়। কিন্তু ২১ অক্টোবর হাইকোর্ট জানায় পি কে হালদার দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে। পরে আর দেশে আসেননি পি কে হালদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ