সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বর্তমানে ওমরায় যাওয়ার সুযোগ নেই, আগামী হজও অনিশ্চিত: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবনিযুক্ত ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওমরাহ করার সুযোগ নেই। অদূর ভবিষ্যতে সুযোগ হলেও সীমিত পরিসরে ওমরাহ যাত্রী পাঠানো হবে। করোনা পরিস্থিতির কারণে শুধু ওমরাহ-ই নয়, আগামী হজের সময় কী হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে আগাম কিছু জানানো হয় না, তারা সিদ্ধান্ত নিয়ে তবেই জানিয়ে দেয়। তখন নিশ্চিত করে সবকিছু বলা সম্ভব হয়। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।

সৌজন্য সাক্ষাতে আরআরএফ নেতাদের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসুদ রানা ও মাসহুদুল হক উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ