শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় হজের অপেক্ষার সময় কমে ১৪ বছর গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা

নভেম্বরেই ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকারর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে তন্মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। তন্মধ্যে ৯৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ৭ জন কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বরে) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনটির লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২০২০ সালে নভেম্বর মাসের এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া ৭ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন তন্মধ্যে শিশু ৩ জন। ৬ জন শিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু ১ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, তন্মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন।

শিশু অপহরণের ঘটনা ঘটেছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন তন্মধ্যে শিশু পাচার করা হয়েছে ১ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে।

এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন, তন্মধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন শিশুসহ মোট ১১ জন। বিভিন্ন নির্যাতনের কারনে ৫ জন শিশুসহ আত্মহত্যা করেছে ১৩ জন এবং ১২ জন শিশুসহ ৪৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ১ জন শিশুসহ ৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ