মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভাস্কর্যের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্যের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে সমসায়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তথ্যমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ক্রমাগতভাবে দিতে থাকলে সরকার নিশ্চয়ই বসে থাকবে না।

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের হুমকি এবং তার পাল্টায় বিভিন্ন মহল থেকে ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তথ্যমন্ত্রী বলেন, দেশে বহু বছর আগে থেকে বিভিন্ন জনের ভাস্কর্য রয়েছে, তখন কেউ প্রশ্ন তুলেননি। এখন এটি নিয়ে প্রশ্ন করা মানে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ