শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

টিকা নিয়ে ব্যবসার পাঁয়তারা হচ্ছে: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে একটি মহল করোনার টিকা নিয়ে ব্যবসার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক সমিতির এক মতবিনিময় সভায় করোনা টিকা নিয়ে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

করোনাকালের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়েও কী রকম ব্যবসা করছে, দেখেন? করোনার টিকা সঠিক প্রমাণ হওয়ার আগেই আমরা ৫ ডলারে কিনছি। ৩ ডলারে কিনে ২ ডলার লাভে বিক্রি করা হচ্ছে।

সালমান এফ রহমানকে উদ্দেশ করে জাফরুল্লাহ আরো বলেন, টিকার জন্য সরকারের বরাদ্দ করা ১৫০০ কোটি টাকা তিনি মনে হয় অগ্রিম নিয়ে নিয়েছেন। কিন্তু টিকার এখনো কোনো দেখা নেই।

জানা যায়, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ করোনার টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারের কেনা এই টিকার প্রতি ডোজের দাম পড়বে ৫ মার্কিন ডলার।

এ ছাড়া বেসরকারি খাতের জন্য আরো ১০ লাখ ডোজ করোনা টিকার কেনার বিষয়ে বেক্সিমকো চিন্তা-ভাবনা করছে বলে জানানো হয়েছে।
করোনার টিকা নিয়ে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধৈর্য ধরুন, নিরাপদ হলে বিনামূল্যেও আমরা পেতে পারি। সেজন্য গ্যাভি ও ইউনিসেফ আছে।

বাংলাদেশ টিকার জন্য ভারতের দিকে তাকিয়ে থাকায় সুযোগ হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, চীনের সিনোভ্যাক বিনামূল্যে বাংলাদেশে ট্রায়াল করতে চাইলেও আমরা অনুমতি দেইনি। এখন পেছনে ঘুরলেও তারা বলছে, সময় নেই।

মতবিনিময় সভায় করোনোকালে ২ কোটি গরীব ও মধ্যবিত্ত পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া এবং ভাড়াটিয়াদের ঘর ভাড়া অর্ধেক করার দাবি জানানো হয়। এ জন্য ৫ দফা দাবি তুলে ধরেন রত্মা বাড়ৈ।

আয়োজক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ও মুহাম্মদ উল্ল্যাহ মধু প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ