শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিভাজন নয়, আমরা উলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য দেখতে চাই: হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আজ ইসলামী শক্তির মাঝে অনৈক্যর আভাস দেখা যাচ্ছে। এই সুযোগে নাস্তিক-মুরতাদরা স্পর্ধা দেখাতে শুরু করেছে। তারা ইসলামকে ধ্বংস করার জন্য কোমর বেঁধে নেমেছে। তিনি বলেন, আমরা বিভাজন নয়, উলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য দেখতে চাই। যেভাবে আল্লামা শাহ আহমদ শফী রহ. সবাইকে সাথে নিয়ে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন, আমরা উলামায়ে কেরামের মাঝে আবারো সেই ধারাবাহিকতা দেখতে চাই। যারা কোন্দল সৃষ্টি করে এই ধারাবাহিকতা নষ্টের ষড়যন্ত্র করছে, বাংলাদেশে তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম আবারো ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে মাঠে ঝাপিয়ে পড়বে।

আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল আবুল হাসিম শাহীর পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়্যুম, মুফতী সাইফুল ইসলাম, মুফতী মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা হাফেজ ইদ্রিস, মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী, মুফতী নাসির উদ্দিন কাসেমী, মুফতী আজহারুল ইসলাম, মুফতী এনামুল হাসান, মুফতী রহমতুল্লাহ বুখারী, মাওলানা আলী হোসাইনসহ ছাত্র খেলাফতের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, নাস্তিক-মুরতাদরা আমাদের প্রধান শত্রু। আমাদেরকে সকল মতদ্বৈততা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নাস্তিক-মুরতাদদের ষড়যন্ত্র নস্যাত করতে হবে। কোনভাবেই উম্মাহর মধ্যে বিদ্যমান মতপার্থক্যকে ব্যবহার করে তাদেরকে স্বার্থ উদ্ধারের কোন সুযোগ দেয়া যাবে না।

তিনি বলেন, মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ঢাকাকে মুর্তির নগরী নয়, মসজিদের শহর হিসেবেই দেখতে চাই। অবিলম্বে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে।

তিনি বলেন, প্রাণপ্রিয় মহানবী (সা.)-কে নিয়ে কোন ধরনের কটুক্তি বাংলার মুসলমানরা সহ্য করবে না। কিছু কুলাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করছে, তাঁর চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করছে। পরিষ্কার বলছি, অবিলম্বে এসব বন্ধ করতে হবে। অন্যথায় রাসূল সা.-এর ইজ্জত রক্ষায় মুফতী আমিনীর রুহানী সন্তানেরা মাঠে নামবে। তিনি বলেন, মুফতী আমিনী রহ. আমাদেরকে মুহাম্মদ সা.-এর আদর্শ বাস্তবায়ন করার জন্যই রেখে গেছেন। মুহাম্মদ সা.-এর আদর্শ বাস্তবায়ন করতে আমরা নিজেদের জান-মাল ব্যয় করতে সর্বদা প্রস্তুত। যারা আমাদের বাধা দিতে আসবে, তাদেরকে দেশ থেকে বিতারিত করা হবে ইনশাল্লাহ।

সম্মেলনে ২০২০-২১বর্ষের জন্য ছাত্রনেতা আবুল হাসিমকে সভাপতি ও মুহিউদ্দিন ঢাকুবীকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ