শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দেশকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভাস্কর্য বা মূর্তি স্থাপনে দেশ ও জনগণের কোন কল্যাণ নেই। ভাস্কর্য স্থাপন করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোন কল্যাণ হবে না। যে বস্তু নির্মাণে দেশের ও জনগণের কোন কল্যাণ নেই তা স্থাপনে এত আগ্রহ কেন? দেশের সম্পদ নষ্ট করে এ খায়েশ কেন? যে দেশের মানুষ খাইতে পায় না, চিকিৎসাহীন ভাবে মারা যায়, লাখ লাখ মানুষ এখনও বস্তি ও ঝুঁপড়িতে ঘুমায়, সেদেশে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে এধরণের কাজের কী দরকার? নেতৃদ্বয় বলেন, মূর্তি বা ভাস্কর্যে কল্যাণ নেই। এতে শুধুই অকল্যাণ। ভাস্কর্য হলে দেশে আজাব-গজব শুরু হবে। তা থেকে বাঁচানোর জন্যই ওলামায়ে কেরাম, ইসলামপন্থিগণ এর বিরোধীতা করছেন। ওলামায়ে কেরামগণই দেশের ও জনগণের প্রকৃত বন্ধু। কাজেই ভুল বুঝবেন না। ভুল বুঝে ওলামায়ে কেরাম ও ইসলামপন্থিদের সাথে হিংসায় মেতে উঠবেন না।

নেতৃদ্বয় আরো বলেন, ভাস্কর্য স্থাপন নিয়ে চরম দুর্নীতি হয়েছে। ভাস্কর্য স্থাপনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুর্নীতিবাজরা। কাজেই বঙ্গবন্ধুর শান্তি চাইলে তার নামে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ইত্যাদি কল্যাণমূলক কাজ করুন। তাতে দুনিয়া-আখেরাতেই কল্যাণ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ