শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে। আগামী ২৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন করে এ তারিখ ঠিক করেন।

এ নিয়ে প্রতিবেদন জমা দেয়ায় জন্য ৭৬ বার সময় পেল তদন্ত কর্মকর্তা।

২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। এরপরের দিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান শের-ই বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শের-ই বাংলা নগর থানার মাধ্যমে মামলাটির তদন্ত শুরু হলেও চারদিন পর এর তদন্তভার ঢাকা মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়। দুইমাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেননি। এরপরে ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের ওপর দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ