শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আদালতে নেয়া হচ্ছে গোল্ডেন মনিরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় তার বাসায় অভিযান চালিয়ে স্বর্ণ, মাদক ও কোটি টাকা উদ্ধার করে র‌্যাব। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। পরে বাড্ডা থানায় মনিরকে হস্তান্তর করে র‌্যাব-৩। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে র‌্যাবের সূত্রে জানা গেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাসে তার কাছ থেকে অনেক তথ্য জানা গেছে। আরও তথ্য উদ্ঘাটনে তার রিমান্ড চাওয়া হবে।’

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো শুরু করে র‌্যাব। শনিবার দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬শ’ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ