সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাবে ১০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক নতুন এ ১০ টাকার নোট বাজারে ছাড়তে যাচ্ছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছে, নতুন এই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ়।

সেজন্য নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ ভাগ কটন কাগজ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ‘এতে নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন সংযুক্ত, গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর আছে এবং নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বাম পাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। তবে নোটের রং এবং ডিজাইন আগেরটাই রাখা হয়েছে।’ ‘নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্ত। এতে বাংলায় স্বচ্ছভাবে ‘$১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে তুলে ফেলা সম্ভব হবে না এবং নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজে পরিবর্তিত হবে। নোটটি মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখাতেও পাওয়া যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ