শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জনসাধারণের অভিযোগ শুনতে এবার ডিএমপি ওয়েবসাইটে বিট পুলিশিং চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন এলাকার জনসাধারণের যেকোনো অভিযোগ ও তথ্য শুনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে চালু হলো বিট পুলিশিং অপশন। এখন থেকে www.dmp.gov.bd ওয়েবসাইটের বিট পুলিশিং অপশনে গিয়ে অভিযোগ/তথ্য/ ইনবক্স অংশে অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে পুলিশকে জানাতে পারবেন জনসাধারণ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, জনসাধারণের কাছ থেকে অভিযোগ ও তথ্য শুনতে ইতোমধ্যে ডিএমপি তাদের বিট পুলিশিং ফেসবুক ও ওয়েব পেজ ডেভেলপ করেছে। ওয়েবসাইটে পাঠানো অভিযোগ ও তথ্য সরাসরি পৌঁছে যাবে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট পুলিশের অপরাধ বিভাগে।

জানা যায়, প্রথমত ডিএমপির নিজস্ব ওয়েবসাইটে (www.dmp.gov.bd) বিট পুলিশিং অংশে উল্লেখিত অভিযোগ/তথ্য/ইনবক্স লিংকে ক্লিক করলে একটি লিংক পেজ আসবে। এ লিংক পেজে জনসাধারণ যেকোনো তথ্য বা অভিযোগ পাঠালে তা (beatpolicing@dmp.gov.bd) মেইল অ্যাড্রেসের মাধ্যমে ডিএমপি সদরদপ্তরের অপরাধ বিভাগ রিসিভ করবে। এরপর সেসব অভিযোগ বা তথ্য প্রিন্ট করে সংশ্লিষ্ট অপরাধ বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

ডিএমপি জানায়, এখন থেকেই জনসাধারণ তাদের যেকোনো অভিযোগ ও তথ্য অনলাইনে পুলিশকে জানানোর জন্য ডিএমপির ওয়েবসাইটে চালু বিট পুলিশিং অপশনে গিয়ে জানাতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ