শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খুলনার মেয়রের গাড়িতে করিমনের ধাক্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়িটির সঙ্গে একটি করিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মেয়র সুস্থ আছেন।

সোমবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মেয়র তালুকদার খালেক গাড়িতে ছিলেন।

দুর্ঘটনায় গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। এ ঘটনায় করিমনের চালক পালিয়ে গেছেন। তবে ঘাতক করিমনটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় সিটি মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি করিমন এসে পড়ে। এ সময় মেয়রের গাড়িচালক গাড়ির গতি কমান। কিন্তু পেছন থেকে আরেকটি করিমন এসে ধাক্কা দেয়। এতে গাড়ির পিছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা মেয়রসহ ৪ জনই সুস্থ আছেন।

কাটাখালি হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের গ্লাস ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরই করিমনের চালক পালিয়ে গেছেন। তবে করিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ