শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মহানবির অবমাননায় ২০০ কোটিরও বেশি মুসলমানের সঙ্গে একাত্মতা ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফ্রান্সে সংঘটিত ইসলাম বিদ্বেষী ঘটনা ও মহানবির অবমাননায় ২০০ কোটিরও বেশি মুসলমানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

এর আগে গতকাল শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ইসলাম এবং মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থান গ্রহণকে কেন্দ্র করে বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে, বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।

তিনি বলেন, বিএনপি মনে করে মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল (সা.) এর কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানায়।

‘একইভাবে ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি মনে করে যে, মহানবি সা. এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উস্কে দেওয়ার মতো অপরাধ, তেমনি প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়’ যোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি মনে করে যে, ইসলাম ও মহানবি সা. এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রম্য হুমকিতে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। কারণ ঘৃণা ও সন্ত্রাস কোনোই বিশ্ববাসীর কাম্য নয়।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ বিষয়ে ইতোপূর্বে নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি বিস্তারিত পর্যালোচনা করে আইন সংশোধনের যে প্রতিবেদন পেশ করেন তা কিছু সংশোধনের মাধ্যমে গৃহীত হয়।

মির্জা ফখরুল জানান, আজ বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে চিঠি হস্তান্তর করবেন। কয়েক দিনের মধ্যে প্রস্তাবিত স্থানীয় সরকার আইনের পর্যালোচনাসহ সংবাদ সম্মেলন করার সিদ্ধান্তও হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচার অভিযানে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানানো হয় সভায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু সভায় উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ