মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক

খুন, ধর্ষন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. এম আতিকুর রহমান
বড়লেখা (মৌলভীবাজার)>

পুলিশী হেফাজতে সিলেটে রায়হান আহমদ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, দুর্নীতি, খুন-গুম ও ঢাবি শিক্ষকের সালাম, আল্লাহ হাফেজ নিয়ে চরম ধৃষ্টতা এবং দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচারের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার পর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামূল হকের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী ফয়সল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র জমিয়তের উপজেলা আহবায়ক মাওলানা আবিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ফাহিম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান, সুড়িকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী টাকি মহিলা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ