মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কুয়েতের বিশিষ্ট দায়ি আল্লামা আবু মুহাম্মদ ফালাহ বিন ইসমাঈলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কুয়েতের বিশিষ্ট দায়ি, প্রখ্যাত আলেম, ড. শায়েখ আবু মুহাম্মদ ফালাহ বিন ইসমাঈল বিন আহমদ মান্দকার দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ৭০ বছর বয়সে কুয়েতের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অফিসিয়াল পেইজ থেকে এ সংবাদ জানানো হয়। স্থানীয় সময় বুধবার বিকেল ৫.২১ মিনেটে শায়েখ ফালাহ মান্দকারের অফিসিয়াল পেইজে পোস্ট করা হয়, আমাদের শায়েখ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। প্রত্যেক মানুষেরই নিদিৃষ্ট সময় থাকে। সে সময়ের পর আর সে পৃথিবীতের থাকে না। আমরা তার জন্য দোয়া করবো।

জানা যায়, শায়েখ ফালাহ মান্দকার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হোন। এরপরই আজ বুধবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শায়েখ ফালাহ মান্দাকার ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করে স্নাতকোত্তরসহ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার সারা জীবন দীনের দাওয়াতের মেহনত ও শিক্ষকতায় কাটে। সূত্র: খালিজ ট্রেন্ড অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ