শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

সেজদারত অবস্থায় করাতিটোলা বাইতুল আমান জামে মসজিদের ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সায়েদাবাদ করাতিটোলা বাইতুল আমান জামে মসজিদের ইমাম সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

গতকাল রোববার করাতিটোলা বাইতুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আনিসুর রহমান যোহর নামাজের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

জানা যায়, মাওলানা আনিসুর রহমান ময়মনসিংহের চরখরিচা গ্রামের মরহুম মাওলানা নিজামুদ্দীনের ছেলে। মসজিদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জামিয়াতুল আবরার মাতুয়াইলে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

স্থানীয়রা জানান, তিনি বায়তুল আমান মসজিদে প্রায় দুই যুগ ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি মসজিদে বিনামূল্যে কুরআন শিক্ষা, হিফজুল কুরআনের খেদমতও করছিলেন।

মসজিদের মুয়াজ্জিন এমদাদুল হক গণমাধ্যমকে জানান, যোহরের জামাতের পাঁচ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ইমাম না আসায় আমি তার কামরায় যাই। দরজায় নক করে ভেতরে ঢুকে দেখি তিনি সেজদারত। বেশ কয়েকবার ডাকার পরেও সাড়া না পেয়ে আমি ভয় পেয়ে যাই। তার শরীরে নাড়া দেই। তিনি একদিকে হেলে পড়ে যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ