শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

মাদরাসার পরিস্থিতি শান্ত: হাটহাজারী মাদরাসার শীর্ষ শিক্ষকবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বর্তমান পরিস্থিতি শান্ত ও সুশৃঙ্খল বলে জানিয়েছেন মাদরাসার শীর্ষ শিক্ষকরা। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো শীর্ষ শিক্ষকদের স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে তারা জানান, বর্তমানে দারুল উলূম হাটহাজারী মাদরাসার অবস্থা খুবই ভালো। নিয়মিত ক্লাস চলছে। আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া’র পরীক্ষাও সুন্দরভাবে চলছে। কোনো সমস্যা নেই। মাদরাসার শিক্ষকগণ, ছাত্ররা এবং এলাকাবাসীরা খুবই সন্তুষ্ট।

বিবৃতিতে তারা বলেন, ছাত্র আন্দোলনে মাদরাসার কোনো উস্তাদ এবং বাইরের কোনো সংগঠন ও ব্যক্তির উস্কানি বা সম্পৃক্ততা ছিলো না। আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা নির্জলা মিথ্যাচার বৈ কিছুই নয়।

হজরত আল্লামা শাহ আহমদ শফি রহ. স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় হাটহাজারী মাদরাসা শুরা কমিটির হাতে সোপর্দ করে গেছেন এবং হযরতের ইন্তেকাল স্বাভাবিকভাবে হয়েছে। হজরতের ইন্তেকালে আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত।

বিবৃতিতে যাদের সাক্ষর রয়েছে- আল্লামা মুফতি আজম আব্দুস সালাম চাটগামী, পরিচলানা কমিটির প্রধান, আল্লামা মুফতি নূর আহমদ, সদস্য মজলিসে ইলমী, আল্লামা শেখ আহমদ, সদস্য পরিচালনা কমিটি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদীস ও শিক্ষা সচিব , আল্লামা হাফেয শোয়াইব, সহকারী শিক্ষা সচিব, মাওলানা ইয়াহইয়া, সদস্য পরিচালনা কমিটি, মাওলানা ওমর মেখলী, সদস্য মজলিসে ইলমী, মাওলানা মুফতি জসীম উদ্দীন প্রধান নাজেমে দারুল ইকামা , মাওলানা কবীর আহমদ সদস্য দারুল ইকামা , মাওলানা আশরাফ আলী নেজামপুরী সদস্য দারুল ইকামা, মাওলানা হাফেয আহমদ দিদার কাসেমী সিনিয়র শিক্ষক , মাওলানা ফোরকান আহমদ সদস্য দারুল ইকামা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ