রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

উপনির্বাচনে ক্ষমতাসীন দল সন্ত্রাসী কাজ করছে: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন উপনির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীর গুন্ডা বাহিনী।

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে গতকাল (বৃহস্পতিবার) ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। আসন্ন উপনির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে।

সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেওয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’এসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন রিজভী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ