বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মানুষ বাঁচে স্বপ্ন দেখে ইমাম নিয়োগ দেবে রাজধানীর শেওড়াপাড়ার বাইতুল আরাফাহ মসজিদ পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করলো বেবিচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল রোববার বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এর আগে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি।

জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দু’টিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করেছিল।

কিন্তু এ সিদ্ধান্তের একদিন পরই বিমান জানালো, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী, বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী যথাসময়ে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে।

-এএ