শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনায় ফরিদপুরে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা করে ফরিদপুরের জামিয়া আরাবিয়া শামসুল উলুম (খাবাসপুর) মাদরাসায় কোরআন খতম ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জোহরের নামাজের পরে মাদরাসা সংলগ্ন 'শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ রহ. জামে মসজিদ'- এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।

শামসুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি আল্লামা মুফতি কামরুজ্জামান দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

দোয়ায় সদ্যপ্রয়াত আল্লামা আহমাদ শফি রহ. এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট জান্নাতে তার উঁচু সম্মান প্রার্থনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ