শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

হাটহাজারী মাদরাসার শূরার বৈঠকের সিদ্ধান্তসমূহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ মাদরাসার মজলিসে শূরার বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মজলিসে শূরা। মাদরাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী আন্দোলন খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বৈঠকে।

শনিবার রাতে হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটি এসব সিদ্ধান্ত নেন। হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী বলেন, ‘শনিবার শুরা কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে মাদ্রাসা পরিচালনার জন্য কমিটি গঠন, শুরা কমিটিতে নতুন করে পাঁচজন নিয়োগ এবং তদন্ত কমিটি গঠন অন্যতম।’

মজলিশে শুরা কমিটিতে উপস্থিত একাধিক সূত্র জানায়, আল্লামা আহমদ শফীর মৃত্যু মাদ্রাসা পরিচালনা ও নানান বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে বৈঠকে বসেন মজলিশে শুরা কমিটি। এতে শুরা কমিটির আট সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়। যাতে রাখা হয় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে। তারা যৌথভাবে মাদ্রাসা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। একই সাথে বাবুনগরীকে শাইখুল হাদিসের দায়িত্বও দেয়া হয়।

মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচ জনকে শুরা সদস্যও নিয়োগ দেয়া। নতুন করে যুক্ত হওয়া শুরা সদস্যরা হলেন, মাওলানা আবদুল মালেক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আহমদ শফী এবং মাওলানা হাফেজ সায়েদ হোসেন।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের ঘটনা তদন্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মাওলানা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ