শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ইসলামি সভ্যতা বিকাশে আল্লামা শফী সারাজীবন কাজ করেছেন: আ’লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শুক্রবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুম আল্লামা আহমদ শফীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী ইসলামি শিক্ষা প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পবিত্র কোরআন ও হাদিসের বাণী প্রচার এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে তিনি সারাজীবন কাজ করেছেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারিয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী। তিনি চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম (মহাপরিচালক) পদে থাকা দেশের প্রবীণ কওমি আলেম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ