শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে দ্বীনিয়াত বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাক ও হাইয়াতুল উলইয়ার সভাপতি এবং হেফজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমদ।

শোকবার্তায় তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী ছিলেন এদেশের ধর্মপ্রাণ মানুষের অবিসংবাদিত নেতা । যার ডাকে দেশ ও ঈমান রক্ষায় নাস্তিক-মুর্তাদ বিরোধী অভূতপূর্ব জাগরণ সংগঠিত হয়েছিল। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো।

তিনি আরও বলেন, তিনি আধ্যাত্মিকতায় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ বৃটিশ বিরোধী আন্দোলনের শীর্ষনেতা শাইখুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর খেলাফত প্রাপ্ত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে বিশেষত কওমি অঙ্গনের জন্য আল্লামা আহমদ শফীর অবদান ও হাদীস অধ্যাপনার জগতে তার খেদমত চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি হযরতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং হযরতের সকল খেদমতের উছিলায় জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ