মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

আল্লামা আহমদ শফী রহ. রচিত ১০ বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফী রহ. আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

এর আগে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়। শাহ আহমদ শফী দেশের আলেম সমাজের খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীর ছিলেন।

তিনি একইসাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।

বর্ণাঢ্য জীবনে আল্লামা শফী লেখালেখিতেও ছিলেন বেশ পারদর্শী। তার উর্দু ও বাংলায় বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি বই হলো;

উর্দু:
১. ফয়জুল জারী (বুখারীর ব্যাখ্যা)।
২. আল-বায়ানুল ফাসিল বাইয়ানুল হক্ব ওয়াল বাতিল।
৩. ইসলাম ও ছিয়াছাত।
৪. ইজহারে হাকিকাত।
৫. বাংলা।

বাংলা:
১. হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব।
২. ইসলামী অর্থ ব্যবস্থা।
৩. ইসলাম ও রাজনীতি।
৪. সত্যের দিকে করুন আহবান।
৫. সুন্নাত ও বিদ'আতের সঠিক পরিচয়।

আজ শুক্রবার মৃত্যুর আগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছিল। এর আগে হাটহাজারী মাদরাসায় বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছিল।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ