শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

‘অ্যাপ ছাড়া মোটরসাইকেলে যাত্রী ওঠালেই ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী বহন করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়াও যাত্রী হিসেবে অ্যাপ ছাড়া মোটরযানে যাতায়াত না করার জন্যও আহ্বান জানানো হয়।

ডিএমপি বলছে, ‘অ্যাপ ব্যতিরেকে যারা মোটরযানে যাত্রী হিসেবে উঠবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অ্যাপভিত্তিক মোটরসেবায় জড়িত বাইকাররা যদি অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন না করেন সে জন্য সংশ্লিষ্টরা যেন কার্যকরী ব্যবস্থা নেন সে বিষয়ে ডিএমপি যোগাযোগ করবে।’

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘গত ২১ আগস্ট দুপুর দেড়টায় তুরাগ থানাধীন ১৫ নং সেক্টর ৫ নং ব্রিজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে মোটরসাইকেলসহ পৌঁছামাত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেলের গতিরোধ করে।’

পরবর্তী সময়ে ভিকটিমকে চাকু দ্বারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার এবং একটি মোবাইলসেট ছিনতাই করে নিয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ