শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নারায়ণগঞ্জ ট্রাজেডি: আর্থিক সহায়তা পেলো নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশন যৌথভাবে এই সহায়তার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩১ জন মারা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ