শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

অনলাইন পোর্টাল নিবন্ধন দেবে তথ্য অধিদফতর, ফি ১০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আর কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদফতরকে (পিআইডি) অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দু’টি আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদফতরকে ক্ষমতা দেয়া হলো।

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে পাঠানো হয়েছে জানিয়ে আদেশে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্যাদিসহ মাসিক প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে তথ্য অধিদফতরকে।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য ফি নির্ধারণের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন ফি হবে ১০ হাজার টাকা। নিবন্ধন নবায়ন ফি প্রতি বছর পাঁচ হাজার টাকা। তবে নির্ধারিত সময়ের পর এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। এক মাসের মধ্যে পরিশোধ করা না হলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা। ফি’র বিষয়ে গত ২৫ আগস্ট অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকেও নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ